জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ৫ দিনব্যাপী ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ভবনের (৩য় তলা) সভাকক্ষে মৌচাক মহিলা উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ( এস এম ই এফ) এর আয়োজন করে।
মৌচাক মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি জেসমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক।
মৌচাক মহিলা উন্নয়ন সংস্থার স্বত্বাধিকারী শামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, এস এম ই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক আরিফুল ইসলাম, এস এম ই ফাউন্ডেশনের প্রশিক্ষক নাজমুন নাহার এবং উদ্দোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আর এম শপের সত্বাধিকারি রোজিনা জান্নাত।
অনুষ্ঠানে ৫ দিনব্যাপি ব্লক বাটিক প্রশিক্ষণের ৩০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।