• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেলান্দহে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের মেলান্দহে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান এর সাথে ভোট গ্রহণকারী (প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা) কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মেলান্দহ সদর ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক ভোট গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে বলেন, ”আপনারা নির্বাচনের প্রধান ব্যক্তি। নিয়মের মধ্যে থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করলে তাহলেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবো। এই নির্বাচন সঠিক শান্তিপূর্ণ সুষ্ঠু করার প্রধান হাতিয়ার আপনারা। এই নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু করার লক্ষ্যে আপনাদের সকল প্রকার আইনী সহযোগিতা প্রদান করা হবে” এছাড়াও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আগত অতিথিবৃন্দ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য দেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রাজু আহাম্মদ প্রমুখ।

উল্লেখ্য, দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন (সোমবার) ১০২জন প্রিজাইডিং অফিসার, ২৮০জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৬১ জন পোলিং অফিসার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। উপজেলায় মোট ১৭৮৩ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category