• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্তকরণ সভা

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর শুভাগমন উপলক্ষে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জনগণকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক। প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।বিশেষ অতিথির বক্তব্য দেন, জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: শফিউর রহমান, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দিদারুল পাশা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, হাজরাবাড়ী পৌরমেয়র শামছুজ্জামান সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাহমুদপুর ইউ পি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মো: ইব্রাহীম খলিলুল্লাহ, জামালপুর হিসাবরক্ষণ কর্মকর্তা হযরত আলী, জাহানারা লতিফ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ মো: খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি ও বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।

সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হযরত আলী।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান জেনিন তাসনীন জোনাকীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category