• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মোংলায় শুল্ক ফাঁকি দিয়ে আনাবিদেশি সিগারেটসহ আটক ১

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
চোরইভাবে শুল্ক ফাঁকি দিয়ে নৌ পথে মোংলায় আনা বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) সকালে মোংলা উপজেলার পশুর নদী সংলগ্ন কানাইনগর বেড়িবাঁধ এলাকা এ ঘটনা ঘটে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি পালিয়ে গেলেও রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) নামের একজনকে আটক করে পুলিশ। আটক রকমত উল্লাহ হাওলাদার উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়মিত অভিযানের সময় পুলিশ কানাইনগর মোড়ে অবস্থানকালে একদল চোরকারবারী নৌপথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আনার খবর পায়। পরে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে ৯৫০ প্যাকেটের কেন্ট নামে বিদেশি সিগারেটসহ আটক করা হয়। তবে এসময় ইদ্রিস হাওলাদার ও আব্দুল হাই নামে আরও দুজন চোরাকারবারী পালিয়ে যায় বলে দাবি করেন তিনি। পুলিশের ধারনা মতে জব্দকৃত সিগারেটের বাজার মূল্য দুই লাখ ৮৫ হাজার টাকা।
পরে এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের নামে মোংলা থানার এস আই মামুন শেখ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃত সুজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category