• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মোংলা বন্দরের জেটিতে ভিড়লো সারে ৮ মিটার ড্রাফটের কন্টেইনারবাহি জাহাজ

দিনকাল বিডি ২৪ / ১২৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
“প্রথমবারের মত সারে ৮ মিটার ড্রাফটের কন্টেইনার নিয়ে জাহাজ”মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছে এমভি মারস্ক নুসান্তরা । জাহাজটি থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ খালাস হবে এবং ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে ।পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিনবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পন্যসহ বিভিন্ন পন্য রপ্তানি শুরু হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মোঃ মাকরুজ্জামান জানান, বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করা লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে । তারই ধারাবাহিকতায় গত ৫ জুলাই, ২০২৩ তারিখে বিভিন্ন শিপিং এজেন্ট, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন পাট ও পাটজাত পন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান, হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য বন্দর ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোংলা বন্দরে দ্রæত জাহাজ হ্যান্ডলিং করা, বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড ও শেড, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা,” কাট অফ টি”রসব এর নিয়ম অনুসরণ না করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ হওয়ায় এবং একই সাথে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়িরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের মেম্বর (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান জানান,মোংলা বন্দর কর্তৃপক্ষ বলেন, এমভি মারস্ক নুসান্তরা (গঠ. গঅঊজঝক ঘটঝঅঘঞঅজঅ ) নামক সিঙ্গাপুরের পতাকাবাহী সারে ৮ মিটার ড্রাফট এর একটি জাহাজ মোংলা বন্দরের ৯ নং জেটিতে দুপুর সারে ১২ টার দিকে আগমন করেছে। উক্ত জাহাজ থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ খালাস হবে এবং ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে মর্মে আশা করা হচ্ছে।”
উল্লেখযোগ্য রপ্তানি পন্যের মধ্যে রয়েছে রেডিমেইড গার্মেন্টস, পাট ও পাটজাত পন্য এবং হিমায়িত মাছ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category