বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি হওয়ার পরে ওই ঘরে পাওয়া গেছে গৃহকর্ত্রী পারভিন বেগমের(৫৪) মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। সাধারন জনসাধারনের মধ্য দেখা দিয়েছে প্রশ্ন?
পারভিন বেগম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে মজিবর রহমান শেখের ১ম স্ত্রী।
মঙ্গলবার ভোররাত সাড়ে ৪ টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে মজিবর রহমানের ওই বাড়িতে অজ্ঞাত চোরেরা বেড়া ভেঙে ঘরে ঢুকে মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়। পরে হাফসার মাকে ঘরের অপর একটি কক্ষে খাটের নীচে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার রাতে ওই ঘরে পারভিন বেগম ও তার মেয়ে হাফসা বেগম(২৫) ছাড়া অন্য কেউ ছিলোনা।
খবর পেয়ে মঙ্গলবার(২৩ জানুয়ারি) বেলা ১০ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি রহস্যজনক মনে করে থানা পুলিশ
বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ছায়া তদন্তের জন্য অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ঘটনাটি রহস্যজনক। আপাতত একটি জিডি করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারন জানতে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠোর প্রস্তুতি চলছে। পিবিআই’কেও অনুরোধ করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখার জন্য।