• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় ডাকাতি

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পুটিখালী ইউনিয়নের ভাটখালী বাজারে থাকা এজেন্ট শাখা মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা ভবনটির শাটার, গ্লাসের দরজা ও লোহার লকার ভেঙ্গে নগদ ৮ লাখ ৮৫ হাজার টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলে দাবি করেছেন মালিক পক্ষ।

শাখাটিতে কর্মরত মালিক পক্ষের পরিচালক মো. নাইম রাকিব বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৮ টার দিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে গিয়ে দেখেন সাটারের সকল তালা ভাঙ্গা।ব্যাংকের মধ্যে ভোল্ট ভাঙ্গা। নগদ প্রায় ৯ লাখ টাকাসহ ও স্বর্ণালংকার নেই।

মোরেলগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আশিকুজ্জামান ও মোরেলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category