• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

মোরেলগঞ্জে পাঞ্জেখানা মসজিদের দরজা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে ১নং ওয়ার্ডে ‘খারইখালী পঞ্চকরণ সম্মিলিত যুবকদের উদ্যোগে পাঞ্জেখানা মসজিদে’ হামলার ঘটনা ঘটেছে। এতে পাঞ্জেখানার একটি দরজা ভেঙ্গে তছনছ হয়ে গেছে। শনিবার (৫ রমজান) ইফতারের পূর্বে হামলা চালায় একদল দৃর্বৃত্তরা।

পাঞ্জেখানার সভাপতি ইমাম মো. মাহবুবুল আলম বলেন, পিঞ্জু হাওলাদার পাঞ্জেখানার মধ্যে ইফতার তৈরির কাজ করছিলেন কিছুক্ষন হঠাৎ একজন মুসল্লি ডাক দিয়ে বললো, পিঞ্জু তুমি পাঞ্জেখানা থেকে বের হইস না। তোমাকে দুলাল ভান্ডারি লোকজন নিয়ে মারপিট করবে। বলার কিছুক্ষণ পরেই একই এলাকার দুলাল মোল্লা ওরফে (ভান্ডারি) (৫০), কবির মোল্লা (৪৫) , কালাম মোল্লার নেতৃত্বে পিঞ্জুর ওপর চড়াও হয় এতে পিঞ্জু আহত হয়। পাঞ্জেখানার দরজা কুপিয়েছে একদল দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

এদিকে মুসল্লি আব্দুর বারেক শেখ, আসলাম হোসেন, আলি আজিম, ইমাম মো. মাহবুবুল আলমসহ একাধিক ব্যক্তি বলেন, এ পাঞ্জেখানাটি ১০ বছর ধরে চলে আসছে। প্রতিবছর যুবকদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়। পাঞ্জেখানার ওপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

পার্শ্ববতী ওয়ার্ডের মো. শাহিন হাওলাদার ক্ষোভের সাথে বলেন, সন্ত্রাসীরা পাঞ্জেখানা মসজিদের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই প্রশাসনের প্রতি।
এ বিষয়ে দুলাল মোল্লা তার বিরুদ্ধে আনিক অভিযোগ অস্বিকার করে বলেন, পাঞ্জেখানার ওপর কোন হামলার ঘটনা ঘটেনি। আমার চাচা কালাম মোল্লার কাছে কিছুদিন পূর্বে গরুর খাদ্য (কুঠা) ক্রয় বাবাদ ৬ হাজার টাকা দিয়েছি।

কিছুদিন পরে আমার চাচার নিকট কুঠা চাইতে গেলে সে জানিয়ে দেয় পিঞ্জু হাওলাদার কুঠা দেবে টাকাটা তাকে দিয়েছি। সে কিছুদিন ঘুরাতে থাকে এবং অন্যর কাছে বেশী দামে বিক্রি করে দেয়। এক পর্যায় আমি নিজে পিঞ্জুর কাছে টাকা ফেরৎ অথবা গরুর খাবার কুঠা চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে কালাম মোল্লাকে মারপিট করে সে বর্তমানে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category