• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মোল্লাহাটে সকল ইউনিয়নে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মিনি গার্ডেন টিলার প্রদান

দিনকাল বিডি / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের ব্যবহারের জন্য নিজ নিজ ইউপি চেয়ারম্যানকে একটি করে মিনি গার্ডেন টিলার প্রদান করা হয়েছে। ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প’র অর্থায়নে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সব মিনি গার্ডেন টিলার প্রদান করা হয়।

এছাড়া ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প’র আওতায় উপজেলার ৭৩ টি পরিবারে বিভিন্ন কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে । এর মধ্যে রয়েছে একটি করে লিচু, আম, পেয়ারা, লেবুর চারা, ২ টি পেঁপের চারা এবং ১০ প্রকার সবজির বীজ । এছাড়াও পানি দেয়ার ঝাজরি, নেট, বীজ সংরক্ষণ পাত্র, সাইনবোর্ড ও কেঁচো সার প্রদান করা হয়।
একই অনুষ্ঠানে ৫০% ভর্তুকি মূল্যে একটি কম্বাইন্ড রাইস হারভেস্টর প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান), কৃষিবিদ আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category