• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মোহনগঞ্জে ভাড়ার নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া আদায়ে দুই সিএনজি চালকের জেল-জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মোঃ নাজমুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মোহনগঞ্জে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি আদায়ের অভিযোগে দুই সিএনজি চালিত অটোরিকশা চালককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ জুন) দুপুরে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

দণ্ডপ্রাপ্ত চালকরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়া (২৫) এবং বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)। অভিযানে সত্যতা মিললে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং শাকিলকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানায়, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এ সুযোগে কিছু চালক ভাড়া দ্বিগুণেরও বেশি আদায় করছেন—এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

ভুক্তভোগী যাত্রী ও পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, “মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়ার ভাড়া প্রতি যাত্রী ১০০ টাকা, অথচ ঈদের অজুহাতে চালকরা ২৫০ টাকা নিচ্ছেন। ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ আদায় করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত অভিযান হলে যাত্রীরা উপকৃত হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালাই। অভিযানে সত্যতা মেলায় দুই চালককে দণ্ড দেওয়া হয়। ভাড়া নৈরাজ্য ঠেকাতে নিয়মিত মনিটরিং চলবে।”

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের শুক্রবার সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হবে।

ছবি ক্যাপশন: মোহনগঞ্জে সিএনজি স্ট্যান্ডে অভিযান চালাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category