• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

যশোরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও গুনিজন সংবর্ধনা

দিনকাল বিডি / ২৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের ঝিকরগাছায় শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি আব্দুস ছাত্তার এবং সহকারী শিক্ষক মুজাফ্ফর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম,শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান,
পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মীর বাবর জান বরুন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মমিন,
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,সেবা সংগঠনের সভাপতি ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু,মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন প্রমুখ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রংধনু সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন রেজা,জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মনি, সিওরদাহ পুলিশ ফাঁড়ির (টুআইসি) তৌহিদুল ইসলাম,সাংবাদিক এম আর মাসুদ,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদসহ শিক্ষক- শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এবং বিদ্যালয়ের বিদায়ী পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়েছে। একই সাথে বিদ্যালয়ের পক্ষ থেকে গুনিজনদের সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়েছে। এসময় অতিথি বৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোশে দিকনির্দেশনা মৃলক বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের মঙ্গলামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category