• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

যশোরে ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, মরনোত্তর গুনিজন সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কুলিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় ও মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল জব্বার আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মীর ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাদ্রাসা পর্ষদের সভাপতি সামছুর রহমান,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক এ,টি,এম নজরুল ইসলাম, আনিছুর রহমান, আবু সালেহ মুছা প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভালো ফলাফলকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের অভিভক্ত বাংলার প্রথম মুসলিম আইনজীবী মৃত- সৈয়দ আবুল হোসেন,কুলিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রসার সাবেক সফল সভাপতি মৃত-মীর সামছুর রহমানের পক্ষে ক্রেস্ট গ্রহন করেন মীর মুহাই আহমেদ, মাদ্রাসার সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, কমিউনিটি ক্লিনিকের দাতা সদস্য,পানিসারা ও বর্ণি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি নারাঙ্গালী গ্রামের মৃত শহিদুল ইসলাম, মাদ্রাসার সাবেক সফল সভাপতি মৃত- মাফুজুল হক, সিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের জমিদাতা সদস্য মৃত- আব্দুল করিমসহ পাঁচজনকে মরনোত্তর গুনিজন সংবর্ধনা দেওয়া হয়েছে।

একই সাথে প্রধান অতিথি মীর ফারুক আহমেদ মাদ্রাসার সার্বিক খোঁজখবর নেন। এবং মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য ১০হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category