• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রথযাত্রায় নিহত আদমদীঘির নরেশ মহন্তের পরিবারকে ইসকনের এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া সেউজগাড়ীতে রথযাত্রা কালে বিদ্যুতায়িত হয়ে পুনার্থী আদমদীঘি উপজেলার কুন্দগ্রামের নিহত নরেশ মহন্তের পরিবারকে আন্তর্জাতিক সংস্থা ইসকনের পক্ষ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১০ জুলাই) বেলা ১২ টায় কুন্দগ্রাম মোহন্তপাড়ায় নিহতের নিজ বাড়ীতে ইসকন কর্তৃপক্ষ নিহত নরেশ মহন্তের স্ত্রী আরতি বালার হাতে নগদ এক লাখ টাকা তুলে দিয়ে নিহতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ ইসকন এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এবং ঠাকুরগাঁও গোরিয়া ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিনদ স্বামী মহারাজ, আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ ইসকনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীমৎ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, ইসকনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্রীমৎ জগৎ গুরুদাস ব্রহ্মচারী, ক্ষেতরধাম ইসকনের অধ্যক্ষ পার্থ সারথী দাস ব্রহ্মচারী, বগুড়া ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ খরাজিতা কৃষ্ণদাস ব্রহ্মচারী, কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদস্য ও বগুড়া আনন্দ ইসকন মন্দিরের সভাপতি দিলিপ কুমার দেব, বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার, বগুড়া সদর পুজা উদযাপন পরিষদের সম্পাদক আশিষ কুমার রায়, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, ইসকন প্রভু কুশল বর্মন, প্রভু সনকীর্তন দাস প্রমুখ। পরে নেতৃবর্গ বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category