• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র-এমপি হেলাল

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় আগামী ৮ ই মে ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মোৎসব পালন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাঁড়ী প্রতিসর পরিদর্শন,পরে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাঁড়ী পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য,

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণাল সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

এমপি হেলাল বলেন,বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তাঁর বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি বহু বাঙালির রক্তস্রোতে আজও মিশে আছেন।রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালীর কাছে বিশেষ একটি নাম।

তিনি বলেন,রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোটগল্পকার,প্রাবন্ধিক ও দার্শনিক। এক কথায় বহুমুখী প্রতিভার সম্বন্বয় ঘটেছিল তাঁর বর্ণময় দীর্ঘ কর্মজীবনে।

তিনি আরও বলেন,তবুও রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবি পরিচিতিই তাঁকে বিশ্ববরেণ্য করে তুলেছিল আর তাই রবীন্দ্রনাথকে ভূষিত করা হয়েছিল ‘বিশ্বকবি’ বা ‘কবিগুরু’ নামে। আর তাঁর কবিতাগুচ্ছের জন্য তিনি পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার।

আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মোৎসব পালন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাঁড়ী প্রতিসর পরিদর্শন শেষে আলোচনা ও প্রস্তুতি সভায় এমপি হেলাল এইসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হুসেইন,

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ মমতাজ বেগম,ওসি মোঃ তারেকুর রহমান সরকার,

এছাড়াও উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান ,মোঃ তোফাজ্জল হোসেন খাঁন তোফা, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, নাজমুল হক নাদিম,নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল,রবীন্দ্র গবেষক মতিউর রহমান মামুন, অধ্যক্ষ মাহবুবুল হক দুলু,বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category