• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রমজানে বাঘায় সুলভে দ্রব্য পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
পবিত্র রমজান উপলক্ষে বাঘায় সুলভ মূল্যে দ্রব্য পণ্য বিক্রি করার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ লক্ষ্যে মঙ্গলবার(২১ মার্চ) বিকেল ৪টায় বাঘা বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার। মূল্য স্থিতিশীল এবং রমজানে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়। এ সময় অন্ততঃ রমজানে সুলভ মূল্যে দ্রব্য পণ্য বিক্রি করার আশ্বাস দিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

বাঘা বাজারে, বাজার কমিটির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম মন্ডল। বাজার কমিটির সদস্য নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাজার কমিটির উপদেষ্টা আবদুল লতিফ মিঞা, বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
ইউএনও জানান,উপজেলার গুরুত্বপূর্ণ বজারগুলোতে রমজানে মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অপর দিকে এইদিন দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মহাজনপাড়া মোড়ে আরাফাত স্টোরের মালিক অফিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দসহ ওই ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার সেখানে অভিযান পরিচালনা করেন। নির্বাহি অফিসারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category