• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে অটো-রিকশা ও মোটরবাইক দুর্ঘটনা বৃদ্ধি: সচেতনতার ঘাটতি দায়ী

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচলের কারণে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অটো রিকশা ও মোটরবাইক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, অনেক অটো রিকশা চালক আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই রাস্তায় নামছেন। হঠাৎ ব্রেক, উল্টো দিক দিয়ে গাড়ি চালানো, বেপরোয়া ওভারটেকিংসহ ঝুঁকিপূর্ণ আচরণের কারণে যাত্রী ও পথচারীরা বিপদের মুখে পড়ছেন। একই সঙ্গে উঠতি বয়সী বাইকাররা হেলমেট ছাড়াই স্টান্ট, মোবাইল ব্যবহার ও লেন পরিবর্তনের মাধ্যমে ট্রাফিক আইন অমান্য করছেন।
পুলিশ ও ট্রাফিক বিভাগ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও সচেতনতার ঘাটতি পরিস্থিতি জটিল করছে। অনেক চালকের বৈধ লাইসেন্স বা যান ফিটনেস নেই, তারপরও তারা নির্বিঘেœ চলাচল করছেন।
পরিবহন বিশেষজ্ঞরা বলেন, অটো-রিকশা চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ, বাইকারদের কঠোর নজরদারি, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ ও গতি নিয়ন্ত্রণ জরুরি। অভিভাবকদেরও সন্তানদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মোটরবাইক চালাতে বাধা দেওয়ার আহŸান জানানো হয়েছে।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে মাসব্যপি সচেতনতা ক্যাম্পেইন চালানো হচ্ছে। হেলমেট পরিধান, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব নিয়ে পথচারী ও চালকদের সচেতন করা হচ্ছে। তবে অটো-রিকশা ও মোটরবাইক দুর্ঘটনার হার এখনও কমছে না, যা মূলত অসাবধানতার কারণে হচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category