• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা
পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং
সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদারের লক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন
পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে
অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল
কবির।
সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল,
নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ
কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন। বিশেষ
করে ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ প্রতিরোধ ও অপরাধ তদন্তে তাদের
অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ,
ছিনতাই প্রতিরোধ এবং অপরাধ দমনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের
সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা,
মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা
নিশ্চিতকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের
অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-
পুলিশ কমিশনার (ফোর্স), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি),
আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড সিটিটিসি),
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) এবং রাজশাহীতে বসবাসরত
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে
সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category