• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন, প্রশাসন নীরব

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চরশ্যামপুর ও দিয়াড়খিদিরপুর মৌজার বালুমহালটি বাংলা চলতি ১৪৩০ সালের জন্য ইজারা দিয়েছে জেলা প্রশাসন। বালু মহালটি ইজারা নিয়েছেন মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের সত্বাধিকারী মো: জনি ইসলাম। তবে ইজারা গ্রহণের পর থেকেই ইজারাদার তার লোকজন দিয়ে ইজারা বহির্ভূত জায়গা হতে ড্রেজিং করে অব্যাহত বালু উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ইজারা দরপত্রে মোট ১৫টি শর্তাবলী রয়েছে। এরমধ্যে ১৩ নং শর্তাবলীতে উল্লেখ রয়েছে- ইজারা গ্রহণকৃত এলাকা ব্যতীত অন্য কোনও এলাকা হতে ইজারাদার বালু উত্তোলন করতে পারবেন না। অথচ এই শর্তাবলী লংঘন করে ইজারাদার ইজারা বহির্ভূত জায়গা হতে অব্যাহতভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, চরশ্যামপুর ও দিয়াড়খিদিরপুর মৌজার বালুমহালটি ইজারা দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু সংশ্লিষ্ট ইজারাদার ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে ইজারা বহির্ভূত জায়গা হতে অব্যাহতভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন। তারা কাজলা ফুলতলা সংলগ্ন চরসহ ইজারা বহির্ভূত আরো কিছু এলাকা থেকে ডেজিং করে বালু উত্তোলন করছেন। এরপাশেই রয়েছে মধ্যচর নামে পরিচিত একটি এলাকা।

এই মধ্যচরে বসবাস করছেন নদী ভাঙ্গনের শিকার লোকজন। তারা নিন্মবিত্ত ও সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলনের ফলে মধ্যচরের সাধারণ বাসিন্দারা ঝুঁকির মুখে পড়বেন। ইজারাদার ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত ও প্রভাবশালী হওয়ায় এ নিয়ে ভয়ে কেউই কথা বলতে পারেন না।

জানতে চাইলে ইজারাদার মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের সত্বাধিকারী মো: জনি ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত এলাকার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে। তিনি বলেন, এই বালুমহালের কোনও হাইড্রোলিক জরিপ নেই। এছাড়া নৌবন্দর না থাকার কারণে এর হাইড্রোলিক জরিপের প্রয়োজন নেই বলেও প্রশাসনের কাছ থেকে তিনি জেনেছেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এডিএম সাহেবকে দায়িত্ব দিচ্ছি।
জেলা প্রশাসক (রেভিনিউ) জানান, তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমি প্রয়োজনীয ব্যবস্থা গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category