• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে কমলো কাঁচা মরিচের দাম

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ সোমবার, ৩ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে একদিনের ব্যবধানে ২০০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। সোমবার (৩ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন বাজারে ৩৮০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।
সরেজমিনে দেখা গেছে, বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। তবে খুচরা বিক্রেতারা খুব কম পরিমাণে মরিচ কিনে নিয়ে যাচ্ছেন।
নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের বিক্রেতারা রানা ইসলাম বলেন, গত মাসে রাজশাহীতে প্রচÐ তাপদাহ ও বৃষ্টির কারণে মরিচ সরবরাহ কমে গেছে। ফলে বাজারে দাম বেড়েছিল ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে।

নগরীর সাহেব বাজারের খুচরা বিক্রেতা বাবু বলেন, গতকাল মরিচ কিনেছি ৫৫০ টাকা কেজি। বিক্রি করেছি ৬০০ টাকায়। আজ পাইকারি কিনেছি ৩৫০ বিক্রি করবো ৪০০ টাকা কেজিতে।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার আট উপজেলা ও মহানগরীতে ৮৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি মরিচ চাষ হয় বাগমারা উপজেলায়। এখানে ২৪০ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে গোদাগাড়ী। সেখানে মরিচের আবাদ হয়েছে ১৯৫ হেক্টর জমিতে।

এছাড়া পবা উপজেলায় ৭০ হেক্টর, দুর্গাপুর উপজেলায় ৭৫ হেক্টর, মোহনপুর উপজেলায় ৪০ হেক্টর, চারঘাট উপজেলায় ২৫ হেক্টর, পুঠিয়া উপজেলায় ১০০ হেক্টর, বাঘা উপজেলায় ৮০ হেক্টর এবং তানোর উপজেলায় ১০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এছাড়াও শহরের বোয়ালিয়া ১৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।

জেলার বাজার মনিটরিং কর্মকর্তা মনোয়োর হোসেন বলেন, তাপদাহে ক্ষেতের অনেক মরিচ নষ্ট হয়ে গেছে। গাছ মরে গেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এখন আমদানি শুরু হওয়ায় আবারও দাম কমতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category