• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪

দিনকাল বিডি ২৪ / ৬৯ Time View
প্রকাশঃ শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৪ জনকে
গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার (৭ আগস্ট) রাতভর মতিহার,
বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা, তালাইমারী পুলিশ ফাঁড়ি,
বেলপুকুর থানা এবং আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের
অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা, ইয়াবা,
ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা
হয়েছে।
শনিবার নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ
গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, মতিহার থানার অভিযানে কমেলা বেগম (৫২) নামে
এক নারীকে ৩৫ গ্রাম গাঁজা ও ৫৪৫ টাকা সহ গ্রেফতার করা হয়।
বোয়ালিয়া থানা পুলিশ ফিরোজ আলীকে (১৯) ২৯ পিস ইয়াবা ও
একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে। তবে তার দুই সহযোগী
তৌহিদুল ইসলাম ও সোহাগ সরকার পালিয়ে যায়, তাদের
গ্রেফতারে অভিযান চলছে।
শাহমখদুম থানার অভিযানে আটজনকে ২০ পিস ইয়াবাসহ,
চন্দ্রিমা থানায় সোনিয়া আক্তারকে (২৮) ১৮ পিস ইয়াবাসহ,
তালাইমারী পুলিশ ফাঁড়ির অভিযানে মানিক মিয়াকে (২৫) ১০
পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এবং বেলপুকুর থানার অভিযানে
সইবুর আলী ওরফে সবুজকে (২৩) ৫ পিস ট্যাপেন্টাডল
ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এদিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়ার
খড়বোনা নদীর ধার এলাকা থেকে সজীবকে (২৩) ১৪ পিস ইয়াবা,
১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ১১০
টাকা সহ আটক করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। শনিবার সকালে তাদের
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া
আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category