• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮, ইয়াবা-হেরোইন জব্দ

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী মহানগরজুড়ে পৃথক
অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়িসহ বিভিন্ন অপরাধে জড়িত
১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা,
ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন, মাদক বিক্রির নগদ টাকা,
মোবাইল ফোন ও একটি স্কুটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজন, মাদক
ব্যবসায়ী ১০ জন, একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং
অন্যান্য মামলার ৩ জন আসামি রয়েছেন।
সোমবার (৯ আগস্ট) বিকালে নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ
কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড়
এলাকায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত
আসাদুজ্জামান রনি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার
কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি মোবাইল
ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬
অনুযায়ী মামলা করা হয়েছে।
এদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাটাখালী,
চন্দ্রিমা, কর্ণহার ও আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের
অভিযানে কয়েকজন মাদক কারবারী ও একজন মাদকসেবীকে
গ্রেফতার করা হয়। এসব অভিযানে মোট ১০৬ পিস ইয়াবা, ৮৩
পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০.৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ২
হাজার ৫৭০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি
জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন ও অন্যান্য প্রযোজ্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক
আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category