• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলার দামকুড়া থানাধীন বাবলাচর এলাকায় মাদক পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদককারবারিরা। এসময় মাঠে ফেলে যাওয়া ঘাসের বস্তা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

বিজিবি জানায়, মাদককারবারিরা বাবলাচর এলাকার মাঠপথ দিয়ে মদ পাচার করবে। এমন খবর পেয়ে বিশেষ টহল দল মাসকালাই ক্ষেতে অবস্থান নেয়। সেখানে পৌঁছে তারা একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখে। পরে মাঠে থাকা কৃষকদের জিজ্ঞাসা করলে তারা জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা খুলে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category