• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪২ যাত্রীকে জরিমানা

দিনকাল বিডি / ১৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করার দায়ে ৪২ যাত্রীকে টিকেটের মূল্যসহ ১৫ হাজার ৭০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসে এ অভিযান চালানো হয়।
বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জরুরি সভায় অংশ নিতে তিনি ঢাকা যাওয়ার পথে এ অভিযান চালান। এ অভিযানে দুজনকে পাওয়া যায়, যারা রেলওয়ের ওয়েম্যান পদের কর্মী হিসেবে ভুয়া পরিচয়পত্র বহন করছিলেন। তারা টিকিট না কেটে এ ভুয়া পরিচয়পত্র দিয়েই ট্রেনে ভ্রমণ করতেন। এই পরিচয়পত্রে কর্মকর্তার জাল সই দেখে তার কাছে বিষয়টি ধরা পড়ে। পরে দুজনকে সর্বোচ্চ জরিমানা করা হয়।
এভাবে পুরো ট্রেনে অভিযান চালিয়ে মোট ৪২ জনের কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানাসহ মোট ১৫ হাজার ৭০ টাকা আদায় করা হয়েছে। জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category