• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি মান্নান গ্রেফতার

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ আব্দুল মান্নান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আরএমপি মেট্রোপলিটন নৌ পুলিশের একটি দল।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারুপুর এলাকার বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়
গ্রেফতার মাদক কারবারি আব্দুল মান্নান মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।
বুধবার সকাল ১১ টায় নৌ পুর্লিশ ফাঁড়িতে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি নৌ পুলিশ সুপার রুহল কবির খান। তিনি বলেন মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে হারুপুর এলাকার বস্তাবাঁধ ঘাট এলাকা থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কা্রবারি আব্দুল মান্নােকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালাতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো এমফিটামিন জাতীয় এবং তীব্র ব্যাথা নাশক ও স্নায়ুতন্ত্র অকার্যকারী হিসেবে ব্যবহৃত হয়। মাদক সেবিরা এই জাতীয় ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেনীর মাদকদ্রব্য হিসেবে সরকার ৮ জুলাই মাদক হিসেবে গেজেট প্রকাশ করেন। এটি সেবন করলে ব্যাথার পাশাপাশি ঘুম ও নেশার চাহিদা মেটায়।
জানা গেছে, এই নেশাজাতীয় ট্যাবলেটগুলো ইয়াবার বিকল্প হিসেবে মাদক সেবীরা ব্যবহার করে আসছে। এর একেকটি ট্যাবলেটের দাম বাংলাদেশে ২০০ হতে ২৫০ টাকায় বিক্রি হয়। ভারতীয় সীমান্ত থেকে দিনমজুর, জেলেসহ নানা শ্রেণী পেশার মানুষের হাত বদল হয়ে কৌশলে এসব নেশা জাতীয় মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। এসব নেশা জাতীয় ট্যাবলেট সহ অন্যান্য মাদকদ্রব্য আটকে কঠোর ভাবে অবস্থানে রয়েছে নৌ-পুলিশ।
সংবাদ সম্মেলনে আরএমপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার রেজাসহ অন্যান পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category