• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ সোমবার, ৮ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর চারঘাটে ২৭১ বোতল ফেন্সিডিলসহ মোঃ আরিফুল হক ওরফে আরিফ(৩০)নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (৮ মে) রাত সাড়ে ১২টায় চারঘাট থানাধীন ইউসূফপুর বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর বাহাদুরপাড়া গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আরিফুল হক ওরফে আরিফ।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় চারঘাট থানাধীন ইউসূফপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের জনৈক মোঃ আমিনুল ইসলাম এর পুকুরপাড়ে কতিপয় মাদক কারবারী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টায় সেখানে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে হাতে-নাতে আটক করে। তার দেওয়া তথ্য মতে জনৈক মোঃ আমিনুল ইসলাম এর পুকুরে পানির নীচ থেকে ২৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category