• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ও ইয়াবা-সহ মাদক কারবারীকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৭২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী নগরীর পবায় বিপুল
পরিমান ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মোঃ আজমাল (৪৭)
নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় নগরীর পবা থানাধীন
নওহাটা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ
থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা
হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আজমাল, সে রাজশাহীর মোহনপুর
থানাধীন তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫,
রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর
আসিফ আল-রাজেক।
তিনি জানান, বুধবার সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে জানা
যায়, রাজশাহী নগরীর পবা থানাধীন নওহাটা বাজার এলাকায় একজন
মাদক কারবারী বিপুল পরিমান ট্যাপেন্টাডল ও ইয়াবা বিক্রয়ের
উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান
চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ও ৩৪ পিস মরন নেশা ইয়াবা
ট্যাবলেট-সহ মোঃ আজমালকে গ্রেফতার করা হয়
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে নগরীর পবা থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরণ করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category