• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিশেষ অভিযানের পঞ্চম দিনে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

দিনকাল বিডি ২৪ / ৭৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলায় চলমান সাত দিনব্যাপী বিশেষ অভিযানের পঞ্চম দিনে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) জেলার আটটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের নির্দেশনায় এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে শুক্রবার জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে চারজনকে এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়। সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category