• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে ভ্যানগাড়ীর পাটাতনের ভিতরে মিলল বিপুল পরিমান!

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর পাটাতনের ভিতর অভিনব কায়দায় বিপুল পরিমান ফেনসিডিল পাচারকালে মোঃ জাহাংগীর ইসলাম (৪৩), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার (২৮ জানুয়ারী) দিনগত রাত পৌনে ১০টায় রাজশাহীর পুঠিয়া থানার গোন্ডগোহলী ইউপির অন্তর্গত নিমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভ্যানের পাটাতনের ভিতর থেকে ১৯৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ জাহাংগীর ইসলাম (৪৩) সে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নামাটোলা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী জাহাংগীর ইসলাম জানায়, অভিনব কায়দায় ভ্যানগাড়ীর পাটাতনের ভেতেরে করে ফেনসিডিল বিμয়ের উদ্দেশ্যে চাপাইনবাবগঞ্জ হতে রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় এসেছিলো। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category