• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু, আহত আরও একজন

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান বাদশা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর পবা উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অধ্যাপক শিব শংকর রায় ও অধ্যাপক আসাদুজ্জামান বাদশা একটি মোটরসাইকেলে করে মাছ ধরার উদ্দেশ্যে মোহনপুরের দিকে যাচ্ছিলেন। পথে নওহাটা আনসার ক্যাম্পের কাছে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। অধ্যাপক আসাদুজ্জামান বাদশা গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর একটি বালু বোঝাই ট্রাক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং ঘাতক যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশার দ্রæত আরোগ্য কামনা করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category