• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় কৃষির বাণিজ্যিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে পার্বতীপুরে তৃতীয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা বেদে পল্লীর গৃহবধূর মৃত্যুে: পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম লালপুর–ঈশ্বরদী মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল ডিভাইডার নির্মাণ এখন সময়ের দাবি জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১

রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি

দিনকাল বিডি ২৪ / ৩১ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে তারা
ইউনিয়নের বর্তমান কমিটি থেকে ‘আওয়ামী দোসরদের’
অপসারণ এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা
মোড়ে স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের
কমিটি বাতিল করতে হবে, শ্রমিকদের ওপর হামলা কেন, জবাব দাও
এবং অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাই সহ বিভিন্ন
স্লোগান সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত
রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে বহিরাগতদের একটি দল সাধারণ
শ্রমিকদের ওপর অতর্কিত গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে
শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা
নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাদের দাবি, বর্তমান পকেট কমিটি বাতিল করে দ্রুত একটি
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই
সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম পাখিকে গ্রেফতার
করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে মোঃ শামীম, মোঃ স্বপন, মোঃ নাজমুল, মোঃ লিটন,
মোঃ আজমত আলী, মোঃ জাহাঙ্গীর, মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ
শিমুলসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসের চালক, সুপারভাইজার ও
হেলপাররা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে শ্রমিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত
কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির সঙ্গে একাধিকবার
যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category