• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিট, কর্মরত ৫ লাখের বেশি জনবল

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার
২৭৫টি অর্থনৈতিক ইউনিট রয়েছে, যেখানে কর্মরত জনবলের সংখ্যা ৫
লাখ ১ হাজার ৭৮৭ জন। জেলার অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ৪৯ দশমিক ৮২
শতাংশ স্থায়ী, ৪ দশমিক ৫১ শতাংশ অস্থায়ী এবং ৪৫ দশমিক ৬৭ শতাংশ
অর্থনৈতিক খানা।বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের
সম্মেলন কক্ষে বিভাগীয় পরিসংখ্যান দপ্তর আয়োজিত ‘অর্থনৈতিক শুমারি-
২০২৪-এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ ও স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার
বিষয়ক সেমিনারে’ এসব তথ্য তুলে ধরা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ রেজাউল আলম সরকারের সভাপতিত্বে
অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের
যুগ্মপরিচালক মো. আব্দুল হালিম। প্রবন্ধের ওপর আলোচনা করেন রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম এবং
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব মো. জাকির হোসেন।
সেমিনারে জানানো হয়, সারাদেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা
১ কোটি ১৭ লাখ, যেখানে নিয়োজিত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। এসব
ইউনিটের মধ্যে ৩৭ শতাংশ শহরাঞ্চলে এবং ৬৩ শতাংশ গ্রামাঞ্চলে অবস্থিত।
জাতীয় পর্যায়ে কর্মরত জনবলের ৮৩ শতাংশ পুরুষ এবং ১৭ শতাংশ নারী।
রাজশাহী বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে মোট অর্থনৈতিক ইউনিটের
সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার এবং নিয়োজিত জনবল ৩৪ লাখ ৯ হাজার। বিভাগের
জেলাগুলোর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার অর্থনৈতিক ইউনিট নিয়ে বগুড়া শীর্ষ
অবস্থানে রয়েছে। অন্যদিকে ৮৭ হাজার ৮৩২টি অর্থনৈতিক ইউনিট নিয়ে
জয়পুরহাট সবচেয়ে পিছিয়ে। নওগাঁ ও সিরাজগঞ্জ যথাক্রমে দ্বিতীয় ও
তৃতীয় অবস্থানে রয়েছে। রাজশাহী জেলার অবস্থান চতুর্থ।
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল
কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন
সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, শিল্প ও কলকারখানার মালিক, চেম্বার
প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা সঠিক পরিসংখ্যান প্রণয়নের জন্য জরিপকারীদের কাছে
যথাযথ তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নির্ভুল ও হালনাগাদ
তথ্য দেশের পরিকল্পনা প্রণয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category