• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী মতবিনিময় সভায়, মেয়র লিটন

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ৮ মে, ২০২৩

মাসুদ রানা রব্বানী ঃ
রাজশাহীর বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার (৮মে) দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত ১নং পুরাতন বার ভবন হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আবারো মনোনয়ন দিয়েছেন। আমার জন্মের শহর রাজশাহী। আমার পূর্বপুরুষ এ অঞ্চলে রাজনীতি করেছে। এ নগরীর উন্নয়নে কাজ করতে পেরেছি। নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। রাজশাহী দুই বার পরিবেশ পদক, এগারো বার স্বাস্থ্যসেবায় প্রথম স্থান অর্জন করেছে। রাজশাহী এখন এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন নগরী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।
রাসিক মেয়র বলেন, উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান এটাই মুল বিষয়। রাজশাহীকে এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে কাজ করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী থেকে কলকাতা রেল যোগাযোগ, বাস যোগাযোগ, নৌপথ, নৌবন্দর স্থাপন কাজ এগিয়ে চলেছে। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি পাবে। বিসিক-২ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে, চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা এগিয়ে নিতে নগরীর উত্তরে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় কাজ এগিয়ে চলেছে। সেখানে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা হবে। রাজশাহীকে পূর্ণাঙ্গ শিক্ষানগরী রূপে গড়ে তুলতে রাজশাহীতে কৃষি বিশ^বদ্যালয় স্থাপন করতে হবে। আগামীতে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের ভবনটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন মেয়র।
রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাভভোকেট ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মোঃ ইয়াহিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক জমসেদ আলী। সঞ্চালনা করেন এ্যাড মাজেদুল আলম শিবলী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ্যাড জালাল উদ্দিন, এ্যাড রাশেদুন নবী আহসান, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, এ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category