• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর

দিনকাল বিডি ২৪ / ৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে দুর্গাপুর উপজেলা দলকে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা দল।

শনিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়া হয়।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেন, রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে আরও বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, খেলায় হার-জিত থাকবেই। তবে শেষ পর্যন্ত জয় হবে রাজশিয়ার এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের। নতুন প্রজন্মকে মাঠমুখী করে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী বড় স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুত ফ্লাডলাইট সচল করার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের জাতীয় ক্রিকেট দলগুলোর অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

রাজশাহী মহানগরীর ১৬টি ছোট-বড় মাঠ বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে এসব মাঠ দ্রুত সংস্কার করে খেলার উপযোগী ও সবুজ মাঠ হিসেবে গড়ে তোলা হবে।

ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহীর স্কুল-কলেজগুলোতে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন ভূমিমন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’ জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর ও পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শনিবার ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দুর্গাপুর দলের পলাশ। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন দুর্গাপুরের জুবায়ের। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন মোহনপুরের বাদল এবং সেরা গোলকিপার হয়েছেন একই দলের আবু রায়হান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category