• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীর তানোরে বিএমডিএ’র গভীর নলকুপ জবরদখলের অভিযোগ

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোর পৌরসভার তালন্দ উপরপাড়া মাঠে বিএমডিএ’র একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপারেটর মোমতাজুল ইসলাম বাদি হয়ে আয়েস উদ্দিনের বিরুদ্ধে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, তানোর পৌরসভার জেল নম্বর ১৫৬, তালন্দ মৌজার ১৭১ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের, বৈধ অপারেটর তালন্দ উপরপাড়া মহল্লার মৃত হাজী সোলাইমানের ছেলে মোমতাজুল ইসলাম। একই মহল্লার মৃত শাহজাহান আলীর ছেলে আয়েস উদ্দিন গভীর নলকুপ জবরদখল করেছে।

এদিকে ওই গভীর নলকুপ স্কীমে প্রায় দেড়শ’ বিঘা জমি রয়েছে। এসব জমির সিংহভাগ অপারেটর মোমতাজুল ও তার আত্মীয় স্বজনদের। কিন্তু যারা অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে স্কীমে তাদের তেমন কোনো জমি নাই। অবৈধ দখলদারদের প্রতিহত করা না হলে যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে শঙ্কিত কৃষকেরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে গভীর নলকুপ অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ওই গভীর নলকুপে একাধিক কৃষক আবেদন করেন। কিন্তু যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে মোমতাজুলকে অপারেটর নিয়োগ দেন বিএমডিএ কর্তৃপক্ষ। তার অপারেটর সিরিয়াল নম্বর ৩৩৭। কিন্তু আয়েস বৈধ অপারেটরকে গভীর নলকুপে যেতে দিচ্ছেন না। আবার কৃষকদের কাছে থেকে বিঘা প্রতি দেড় হাজার টাকা করে সেচ চার্জ আদায় করেছেন। এতে সেচ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ফসলহানির আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছে।

কৃষকেরা বলেন, বৈধ অপারেটরকে দায়িত্ব বুঝে দেয়া না হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এবিষয়ে তারা আইন প্রয়োগকারী সংস্থার উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে আয়েস উদ্দিন বলেন, ওই ডিপ গ্রামের মসজিদের নামে চালানো হবে। তাই ডিপ দখল করা হয়েছে, তিনি অফিস অনিয়ম করে তাকে অপারেটর করেছে।

এ ব্যপারে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category