• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীর পদ্মায় নৌকাডুবে নিখোঁজ ৪জনের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীর চর মাজারদিয়ার এলাকায় নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর চারজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার রাতে স্থানীয় লোকজন নিখোঁজদের মরদেহ উদ্ধারে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। রাত ১০টার দিকে দু’জন এবং মঙ্গলবার ভোরে অপর দুইজনের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন: এনামুলের ছেলে মোঃ রাজু, এন্তাজুলের ছেলে মোঃ সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী এবং কালামের ছেলে মোঃ ফারুক। নিহত চার জন চর মাঝারদিয়ার এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে স্থানীয় লোকজন নিখোঁজদের মরদেহ উদ্ধারে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। রাত ১০টার দিকে দুজন এবং মঙ্গলবার ভোরে অপর দুই জনের মরদেহ ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশ চরের অংশে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে উপরে আনা হয়।
গত রোববার সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ জন যাত্রী কাজ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চর মাঝারদিয়ার ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।
সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে তীব্র ¯্রােত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস। পরে স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহরিয়ার বলেন, আজ সকালে চারটি মরদেহ উদ্ধারের ঘটনা আমরা শুনেছি। তারা পারিবারিকভাবে মরদেহগুলোর দাফন সম্পন্ন করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category