মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোঃ বেলাল (৩৩), নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত আড়াইটায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ বেলাল, সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার মোঃ সনজুর আলীর ছেলে।
রবিবার (১৬ মার্চ) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ৩ ফেব্রæয়ারি রাজশাহীর পবা উপজেলায় ১২টি হাটের ইজারার দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
ওই সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে ও হাতবোমা ফাটিয়ে টেন্ডার বাক্স ভাংচুর করে এবং দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। সে সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় শনিবার গভীর রাতে মোঃ বেলাল গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#