• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীর বাঘায় ওয়ান শুটারগান ও বিদেশী পিস্তল-সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় ওয়ান শুটারগান ও বিদেশী পিস্তল-সহ মোঃ স্বপন (৩৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাজশাহীর বাঘা থানাধীন মনিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ স্বপন (৩৬), সে রাজশাহীর তানোর থানার সাদিপুর (মুন্ডুমালা বাজার সংলগ্ন), এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর বাঘা থানাধীন মনিগ্রাম বাজার হয়ে যাত্রীবেশে সিএনজি যোগে ১জন ব্যক্তি অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা থানা এলাকার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন মনিগ্রাম বাজারের সামনে পাঁকা রাস্তার উপর র‌্যাবের একটি দল চেকপোষ্ট পরিচালনা করে।

চেকপোষ্ট চলাকালীন সময় বর্নিত ১টি সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে যাত্রীবেশে থাকা ১জন ব্যাক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এ সময় তার দেহ তল্লাশী করে কোমরের সাথে স্বচ্ছ কসটেপ দ্বারা পেচিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যপারে গ্রেফতার স্বপনের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category