• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক
দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১এপ্রিল) দিনগত রাতে অভিযানে এসব মাদক জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিজিবি-১, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ
তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, বুধবার রাতে সোয়া ১১টায় রাজশাহী ব্যাটালিয়নের (১
বিজিবি) অধীন খানপুর বিওপি’র একটি আভিযানিক দল কাটাখালী থানার
খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা
হয়।
অন্যদিকে, ২ এপ্রিল রাত পৌনে ১টায় একই ব্যাটালিয়নের ইউসুফপুর
বিওপি’র সদস্যরা চারঘাট থানার চকমুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১
বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।
পরে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলেও
জানিয়েছে বিজিবি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category