• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী আদালত চত্বর থেকে হাতকড়া-সহ পালিয়ে যাওয়া আসামী আরিফ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী আদালত চত্বর থেকে পালিয়ে
যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন
ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মোঃ আরিফ (২৫), সে মহানগরীর শাহমখদুম থানার
ফুদকিপাড়া খিরসিন এলাকার মোঃ জাকিরের ছেলে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
আদালত-২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়া-সহ পালিয়ে যায়
আসামি আরিফ।

ঘটনার পরপরই আরএমপি পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারের জন্য নগরীর
বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল টিমকে
সতর্ক করে দেয়।

এদিন রাত ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া
অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামী আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত
মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category