• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল পরিদর্শন করলেন, ভারতীয় সহকারি হাইকমিশনার

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী খ্রিষ্টিয়ান মিশন হাসপাতাল প্রথম বারের মত পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
শনিবার বেলা ১২ টার দিকে সহধর্মীনি মিসেস রোজী কুমারকে সাথে নিয়ে তিনি হাসাপাতালটি পরিদর্শনে যান।
এই সময় তিনি পুরো হাসপাতালটির ঘুরে দেখেন এবং কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এসময় গণমাধ্যম কর্মীরা ভারতীয় সহকারি হাইকমিশনারের নিকট মাঝে মধ্যে ভারতীয় কোন বিশেষষ্ণ নিয়ে এসে সেবা প্রদানের আবেদন জানালে তিনি বলেন, এটি খুব ভালো প্রস্তাবনা। আমি বিষয়টি ভেবে আলোচনা সাপেক্ষে রাজশাহীর রোগীদের সেবার চিন্তা নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব বলে জানান।
এছাড়াও এই হাসপাতালের কোন রোগী চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন হলে দ্রæততম সময়ের মধ্যে ভারতীয় ভিসা প্রদানের আশ্বাস দেন।
ভারতীয় সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার হাসপাতালে পরিদর্শনে গেলে আদিবাসী নৃত্যের তালে বরণ করা হয়। পরে আদিবাসীদের সংগীতও পরিবেশন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের অর্থপেডিক চিকিৎসক প্রফেসর ড: বিকে দাম, এসেসথেসিয়া বিশেষষ্ণ প্রফেসর ডা: সুজিত কুমার ভদ্র,শিশু বিশেষষ্ণ ডা: বিপদ ভঞ্জন কর্মকার, গাইনি বিষেশষ্ণ আতিয়া সুলতানাসহ অন্যান্য চিকিৎসক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category