• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাজশাহী নগরীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার অর্থায়নে এক শো ১১জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে ৭ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অসকস’র রাজশাহী জেলা শাখার প্রধান উপদেষ্টা শামীম আহমেদ।

এসময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অসকস’র রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলী।

উল্লেখ্য, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (অসকস) রাজশাহী জেলা শাখার আয়োজনে শিক্ষাবৃত্তি হিসেবে ২০ জনকে ১ লাখ ৩৯ হাজার ২০০ টাকা, এককালীন অনুদান হিসেবে ৪৫ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা এবং জরুরী চিকিৎসা, মেয়ের বিয়ে ও প্রাকৃতিক দুর্যোগের সাহায্য অনুদান হিসেবে ৪৩ জনকে ৩ লাখ ১ হাজার টাকার এবং বিশেষ চিকিৎসা বাবদ ৩ জনকে ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category