• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে অ্যাম্বুলেন্সে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর নগরীতে অ্যাম্বুলেন্সে যাত্রী
বেশে ধানের বস্তায় গাঁজা পরিবহনকালে মোঃ গোলাম সারোয়ার জাহান
(২৫),নামের এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।
রোববার (১৯ মে) ভোর রাত সাড়ে ৪টায় নগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল
বাসস্ট্যন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি বস্তার ভেতরে
রাখা ২০ কেজি ধান ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ গোলাম সারোয়ার জাহান, সে
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন কৃষ্ণপুর গ্রামের মোঃ হুমায়ন
কবিরের ছেলে।
সোমবার (১৯ মে) বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী
মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড হতে অ্যাম্বুলেন্সে যাত্রী
বেশে ১ জন মাদক কারবারী চাঁপাইনবাবগঞ্জে বিক্রির
উদ্দেশ্যে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে
অ্যাম্বুলেন্সে অভিযান পরিচালনা করে বস্তার মধ্যে থাকা ধানের ভিতর অভিনব
কায়দায় লুকানো অবস্থায় ৬কেজি গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল
থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা
হয়েছে। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category