• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী নগরীতে আড়াই লাখ টাকার ফেনিসিডিল-সহ নারী মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে বিপুল পরিমান ফেনিসিডিল-সহ মোসাঃ শাহানা বেগম (৪৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া সেনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারি মোসাঃ শাহানা বেগম, নগরীর দামকুড়া থানাধীন সোনাইকান্দি গ্রামের মোঃ সারোয়ার হোসেনের স্ত্রী।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মোঃ রায়হান হোসেন।
তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী যাত্রীবাহি ব্যাটারী চালিত ইজিবাইক যোগে এক নারী মাদক নিয়ে রাজশাহী নগরীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া সেনপুকুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান নেয়। পরে বর্নিত ইজিবাইকটি আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় ইজিবাইকের ভেতর তল্লাশী চালিয়ে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ নারী মাদক কারবারি শাহানা বেগমকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য আড়াই লাখ টাকা।
অভিযানটি পরিচালনা করেন, অত্র দপ্তরের ওসি রায়হানের নেতৃত্বে বিভাগীয় উপ-পরিদর্শক মোছাঃ হাফিজা খাতুন, এএসআই আহমেদ শোভা, এএসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ইয়াছিন আলী ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারি শাহানা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি রায়হান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category