• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে কলেজছাত্রী স্বর্ণের চেইন ছিনতাই

দিনকাল বিডি / ২৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীর রেলগেট এলাকায় কলেজ যাওয়ার পথে এক শিক্ষার্থীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে১১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি।
জান্নাতুল ফেরদৌস প্রীতি রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকার সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে। তিনি এদিন সকালে রিকশাযোগে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়েছিলেন।
জানা যায়, প্রীতিকে বহনকারী রিকশাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে এক ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। লুঙ্গি পরা ওই ব্যক্তি শিক্ষার্থীর গলায় টান দিয়ে স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার আকস্মিকতায় শিক্ষার্থী প্রীতি হতবিহ্বল হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। তবে আশেপাশে লোকজন জড়ো হওয়ার আগেই ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category