• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী নগরীতে গ্যাং স্টার গ্রুপের হামলায় ৪ যুবক আহত

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী শহর জুড়ে প্রায় প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন নামে গড়ে উঠেছে কিশোর গ্যাং-এর ভয়ংকর গ্রæপ। তাদের মধ্যে অন্যতম ১০ স্টার বয় ( ১০ ংঃধৎ নড়ু) গ্রæপের ব্যাপক নাম ডাক রয়েছে। এই গ্রæপের হামলায় ৪ জন যুবক গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, শিরোইল কলোনি এলাকার সিয়াম (১৮), আকাশ (১৯), সোহান (১৮) ও মাহিম (২০)।
বৃহস্পতিবার (৪ মে) এ ঘটনায় সিয়াম নামের এক ব্যক্তি বাদি হয়ে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার প্রেম (২০), শিশির (১৮), বাবু (১৯) ও ইমন (২১)। অভিযোগ এবং পুলিশ সুত্রে জানা গেছে, সিয়ামের সাথে গ্যাং স্টারের প্রধান প্রেম নামের এক কিশোরের ফেসবুক ম্যাসেঞ্জারে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে গত (২ মে) রাত ৯টার দিকে চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকায় দলবদ্ধভাবে হামলা চালায় তারা। এ সময় ধারালো অস্ত্র দ্বারা সিয়াম, আকাশ, সোহান ও মাহিমকে ইচ্ছামত কোপায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় গ্যাং স্টার গ্রæপের সদস্যরা। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাহিম নামের এক যুবক রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণ করছেন ওয়ার্ড পর্যায়ের নেতারা। এসকল গ্রæপের সদস্যরা বেশিরভাগ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। শহর জুড়ে কিশোর গ্যাং এর হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
ভুক্তভোগী সিয়াম জানায়, গ্যাং স্টার গ্রæপের সদস্যরা এলাকায় ডাব চুরি থেকে শুরু করে পোলের তার চুরি, চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই এছাড়া স্কুলে পড়–য়া মেয়েদের উত্ত্যক্তসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের হামলার শিকার হয়ে অনেকে ভয়ে মুখ বন্ধ রাখেন। প্রকাশ্যে সিগারেট ও মাদক সেবন করে তারা কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছোট-বড় দেখার সময় নাই তাদের। বিভিন্ন সময় দেখা যায় অস্ত্র হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়।
এছাড়াও দল ভারি করার জন্য তারা এলাকার বাইরে থেকে বন্ধুদের ডেকে নিয়ে এসে এলাকায় ত্রাস সৃষ্টি করে। অনেকে তাদের বেপরোয়া চলাফেরা দেখে ভয়ে কিছু বলতে সাহস পায়না।
এ ব্যাপারে চন্দ্রিমা থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মাঈনুল ইসলাম বলেন, থানায় গ্যাং স্টার গ্রæপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ভ‚ক্তভোগী। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category