মাসুদ রানা রাব্বানী,
রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে
হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই নারী ও
এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ
(ডিবি)।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় শাহমখদুম থানার সিটিহাট
মোড় ও সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনী থেকে তাদের গ্রেফতার
করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯গ্রাম হেরোইন, ১৭৭ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা জব্দ
করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ খালেদা বেগম (২৫), সে চন্দ্রিমা থানার
রেলওয়ে কলোনীর খাইরুল ইসলামের মেয়ে, মোছাঃ নাছরিন খাতুন (২৬) সে
একই এলাকার আজাহার আলীর মেয়ে ও মোঃ শুভ ওরফে সিজান (২০), সে নগরীর
শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের মোঃ সাইরুল ইসলামের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ
কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন
রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন (ওজন ৩
গ্রাম), ৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ১ হাজার ৫শ ৪০ টাকা-সহ
খালেদা বেগমকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর
নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। খালেদার স্বীকারোক্তি ও দেখানো মতে
পাশ্ববর্তী একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৬গ্রাম হেরোইন,
১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ১শ
টাকা-সহ নাছরিন খাতুনকে গ্রেফতার করা হয়।
এর আগে, এদিন দুপুর সোয়া ২টায় ডিবির আরেকটি দল শাহমখদুম থানার
সিটিহাট মোড় নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ শুভকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক
নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক করবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা
হয়েছে।#