• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীর কর্ণহারে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার
তেতুলিয়া মোড়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে
পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে একটি চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা
হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা রাজু (২৮) ও মোঃ সনেট আলী
(২৪)। তারা দুজনেই কর্ণহার থানার তেতুলিয়া এলাকার বাসিন্দা। সেলিম
রেজা রাজু ওই এলাকার মোঃ আতাহার আলীর ছেলে এবং সনেট আলী একই
এলাকার মৃত স্বপনের ছেলে।
কর্ণহার থানা পুলিশ জানায়, সোমবার রাতে থানার একটি দল মোবাইল
ডিউটিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দুইজন
ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা বিক্রির জন্য দারুশা বাজারের দিকে
যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে তেতুলিয়া মোড়ে একটি
চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট চলাকালে সেলিম রেজা রাজু ও সনেট আলীকে থামিয়ে তল্লাশি
চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কর্ণহার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মঙঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category