• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীর কাজলা যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর কাজলা যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় মতিহার থানার কাজলা (ফুলতলা) ঈদগাহ মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
আশেপাশের কয়েকটি এলাকার শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান এবং উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন। তরুণ খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্াস মাঠের পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করে।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (২৮ নম্বর ওয়ার্ড) বিএনপির সভাপতি মোঃ মুস্তাক আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ পিয়াস আলী।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কুদ্দুস ডলার, মোঃ তোফাজ্জল হোসেন বাবু, মোঃ নুরুল ইসলাম,মোঃ আতিকুর রহমান মুন্টু-সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম রবি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। তিনি এই সুন্দর আয়োজন করার জন্য কাজলা যুব সমাজকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে মোঃ মুস্তাক আহমেদ বলেন, খেলাখুলা তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। আগামীতেও এ ধরনের সামাজিক কর্মকাÐ অব্যাহত থাকবে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category