• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাজশাহী বাস টার্মিনালের বিআরটিএর অভিযান; গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আল্পনা ইয়াসমিন। রাজশাহী থেকে ফেনীর বাস ভাড়া ১ হাজার ৩৬১ টাকা। কিন্তু তার কাছ থেকে নেওয়া হয়েছে এক হাজার ৮০০ টাকা এমন ঘটনা দেখে গ্রামীণ ট্রাভেলসকে এই অর্থ জরিমানা করা হয়।

শনিবার বেলা ১১টা থেকে ১২টা ৪০ মি: পর্যন্ত রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন।

আল্পনা ইয়াসমিন জানান, ঈদে ঘড়মুখো ও ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি মূলক কর্মকাণ্ড থেকে বাস কাউন্টার ম্যানেজারদের বিরত থাকতে বলেন। পরবর্তীতে বাস কাউন্টারে কোন অতিরিক্ত ভাড়া আদায়, অনিয়ম ও যাত্রী হয়রানি অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category