• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগরীতে অটোভ্যান-সহ গ্রেফতার তানোরের চোর রাকিব

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তানোর থানার চাঁদপুর এলাকা থেকে অটোভ্যান চুরি করে রাজশাহী মহানগরীর দিকে আসার পথে অটোভ্যান-সহ মোঃ সারোয়ার হোসেন রাকিব (২৮) নামের এক চোরকে গ্রেফতার করছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর ) ভোর রাত সাড়ে ৪ টায় মহানগরীর পবা থানার বাগধানীগামী রোডের তেঘর বিল এলাকা থেকে েতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চোর মোঃ সারোয়ার হোসেন রাকিব (২৮, সে রাজশাহীর তানোর থানার ভাতরন্দ গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), েসাবিনা ইয়াসমিন।

তিনি জানান, সোমবার ভোর রাতে পবা থানার এসআই এসএম আসিব নাসিব ও সঙ্গীয় ফোর্স থানার বিভিন্ন এলাকায় টহল ডিউটি করছিলো। ভোর রাত সাড়ে ৪ টায় পবা থানার বাগধানীগামী রোডের তেঘর বিলে চেকপোস্ট করার সময় তানোরে দিক থেকে আসা একটি অটোভ্যানকে সংকেত দিয়ে থামায়। এরপর অটোভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁরা অটোভ্যানের গায়ে লেখা মোবাইল নম্বরে ফোন করে মালিককে বিষয়টি জানায়। অটোভ্যানের মালিক তার গ্যারেজে অটোভ্যানটি না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার অটোভ্যানটি শনাক্ত করে।

এ ব্যপারে তার বিরুদ্ধে পবা থানায় একটি চুরির মামলা দায়ের করে সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার চোর সারোয়ার হোসেন রাকিবের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category